গল্পঃ শুকনো পাট পাতা | Story: Dry jute leaves

  

চ্যাকিং পয়েন্টে পুলিশের কনস্টেবল পকেটে হাত দিয়ে আস্তে করে বললো, পকেটে কী? আমি সহজ ভাষায় বললাম, গাঁ'জা! কনস্টেবল আমার কথায় প্রায় লাফ দিয়ে উঠেও উঠলো না। পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে বললো, আস্তে বলেন। এইযে দেখছেন না স্যার দাড়িয়ে আছে। আপনি আমার সাথে একটু ওইপাশে আসেন। আমি কনস্টেবলের সাথে একপাশে গিয়ে দাঁড়ালাম। 

 

লোকটি আমার চোখের দিকে তাকিয়ে বললো, পুলিশ আর জনগণ হলো বন্ধুর মতো। আপনি আমাকে দেখবেন, আর আমি আপনাকে দেখবো। এটাই নিয়ম। আমি কনস্টেবলের দিকে বড় বড় চোখ দিয়ে তাকিয়ে বললাম, আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখেন।

 
ভাই ফাজলামো করবেন না। এমনি টাকার সমস্যা আছে। পাঁচশ টাকা দিয়ে এখান থেকে চলে যান। আমি দুইহাত তুলে বললাম, পকেট চ্যাক করে দেখতে পারেন। গাঁ-জার পুটলি ছাড়া আমার কাছে আর কিছুই নাই। গাঁ-জার পুটলিটা নিয়ে নিন। ভালো টাকায় বেচতে পারবেন।
 
গাঁ"জার পুটলি এখন কনস্টেবলের পকেটে। আমি দাড়িয়ে আছি এসআই এর পাশে। উনার কানের কাছে মুখ নিয়ে বললাম, স্যার একটা ইম্পর্ট্যান্ট কথা আছে! স্যার একটু সরে গিয়ে বললেন, তারাতাড়ি বলে ফেল কী কথা! আমি একটু জুড়েই বলে ফেললাম, আপনার এই কনস্টেবলের পকেটে গাঁ"জার পুটলি আছে। কনস্টেবল আমার দিকে রক্তশূন্য চোখে তাকিয়ে রইলো। 
 
পাশে থাকা দুইজন লোক একজনের হাতে মাইক্রোফোন, আরেকজনের হাতে ক্যামেরা। এসআই এর মুখের কাছে মাইক্রোফোন ধরে বললো, আপনাদের পুলিশ সদস্যের কাছে যে গাঁ"জা পাওয়া গেল এতো আপনার মন্তব্য কী? এসআই মনে হয় খুব রেগে ছিলেন। সাংবাদিকের হাত থেকে মাইক্রোফোনের কেড়ে নিয়ে বললেন, এইটা মুড়াইয়া তর পশ্চাৎ দেশে ঢুকিয়ে দিবো শা-লারপুত। 
 
সাংবাদিক এই কথা শুনে প্রায় হতভম্ব। ক্যামেরাম্যানের দাঁত দেখা যাচ্ছে। সাংবাদিক হতভম্ব ভাব কাটিয়ে বললো, কী! মাইক্রোফোন আমার পশ্চাৎ দেশে ঢুকিয়ে দিবি তুই! তোর আমি শেষ দেখে ছাড়বো। ক্যামেরাম্যানের দিকে চেয়ে বললো, হাসি বন্ধ কর শা-লারপুত। বাকী স্টাফদের কল দে। এটার আমি শেষ দেখে ছাড়বো।
 
আমি হাটতে লাগালাম। পিছনের দিকে তাকিয়ে আমার লাভ নাই। এখন পুলিশ আর সাংবাদিকদের জমজমাট খেলা হবে। কি জিতবে আল্লাহ জানে! আশা আছে সাংবাদিকরাই জিতবে।
বড়ভাইরা জুড় করে বাজারে পাঠিয়েছে, শুকনো পাট পাতা নেওয়ার জন্য। দোকানদার পলিথিন না দিয়ে কাগজে করে দিয়ে বললো, পকেটে করেই নিয়ে যান, ২০ টাকার পাট পাতাই।
 
গল্পঃ শুকনো পাট পাতা
Porbo Ahmed
======= ======== ================= =========== ============ ======
,,,,,,,,,,,,,,,,,রহস্য গল্প,,,,,,
,,,,,,,,,,,খুনের পরিকল্পনা,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, রাকিব হাসান,,,,,,
 
জয়া কাপের অর্ধেক চা শেষ করে ফেলেছে। অবশেষে আমি সাকসেক। এই চায়ে মিশিয়ে দিয়েছি আর্সেনিক আর পটাশিয়াম সায়ানাইড। পৃথিবীর তীব্রতর বিষ। ময়নাতদন্ত করলেও বুঝতে পারবে না এটা একটা মার্ডার। পটাশিয়াম সায়ানাইড জাস্ট হার্টকে ব্লক করে এট্যাক এনে দেয়। সবাই জানবে হার্ট অ্যাটাকে মারা গেছে জয়া।
 
জয়া আমার স্ত্রী। ওকে অনেক ভালোবাসি। কিন্তু নীতুকে বোদহয় আরও বেশি ভালোবাসি। নীতুর সাথে আমার পরিচয় ফেসবুকে। তারপর প্রেম ভালোবাসা সব হয়েছে। এখন বিয়ের জন্য চাপ দিচ্ছে নীতু। জয়াকে ডিভোর্স দেওয়া সম্ভব নয়। আমার এই বাড়ি গাড়ি সবই তো জয়ার। এজন্যই অনেক ভেবে প্লান করেছি। সাপ মরবে লাঠি ভাংঙ্গবে না। তাছাড়া জয়ার বাবা পুলিশের উর্ধতন কর্মকর্তা এত সহজে ছাড়বে না৷ তাই এমন ব্যবস্থা করে খুন করছি কেউ বুঝতেই পারবে না। চা শেষ করে বড়জোর ২ মিনিট সময় পাবে৷ তারপরই হার্ট তার কাজ বন্ধ করে দিতে বাধ্য হবে পটাশিয়াম সায়ানাইড এর প্রভাবে। 
 
আমি চা শেষ করে কাপটা রাখতেই ভীষণভাবে চমকে উঠতে বাধ্য হই। এই কাপেই তো জয়ার জন্য সায়ানাইড দিয়েছি। কাপ বদল হল কিভাবে! জয়াকে জিজ্ঞেস করতেই বললো ভুল করে আমার কাপে চিনি দিয়েছে তাই কাপ বদল করেছে। তারমানে আমি শেষ আজ। ১ মিনিট আর এই দুনিয়াতে আমার। কার কাছ থেকে বিদায় নিব? না যাকে পাবার জন্য মরতে চলেছি তার কাছ থেকে বিদায় নিতে হবে।
মেসেঞ্জারে ডুকতেই নীতুর মেসেজ,,,
Sorry Bro,,, I am a boy,,,,  Just kidding with you,,
আমার এখন কি করা উচিত?
যার পরামর্শ ভালো লাগবে তার জন্য পুরস্কার এর ব্যবস্থা আছে,,,
 
Next Post Previous Post