*** Touch the Apple ***কোন মেয়েকে প্রপোজ করার পর | After proposing a girl


Touch The Apple

কোন মেয়েকে প্রপোজ করার পরপরই যদি মেয়েটা একসেপ্ট
করে ফেলে,তাহলে প্রেম করার ফিলিংসটাই চলে যায়।
কোন মেয়েকে প্রপোজ করবো,সে প্রথমে "শালা ক্ষেত"
বলে গালি দিবে।চিল্লায়া লোক জড়ো করে অপমান করবে।
খুব ভালো হয়,যদি কষিয়ে আমার গালে একটা থাপ্পড় মারে।
দুইটা দিলে আরো ভালো। ফুল প্যাকেজ।
 
 
আমি পিছু ছাড়বোনা।জোকের মত লেগে থাকবো পিছনে।
ওর স্কুলে যাওয়ার পথে দাড়িয়ে থাকবো।কোচিংয়ে যাওয়ার পথে ফুল নিয়ে প্রপোজ করবো।বান্ধবীদের সাথে নিয়ে ফুচকা খেতে গেলে,হুট করে আমি গিয়ে বিল দিয়ে চলে আসবো।
ওর জানালার পাশে রোজ সকালে হাফপ্যান্ট পরে দাড়িয়ে দাত ব্রাশ করবো।পরনে একটা স্যান্ডো গেঞ্জীও থাকতে পারে।
 
একদিন ওকে রাস্তায় একা পেয়ে ওর চুলে টান মেরে দৌড়ে পালাব।আর ও পিছন থেকে চিল্লাবে,"তোরে সামনে পেলে জুতা দিয়া বাইড়াইতাম রে শালার্পুত"।
এর পরের দিন আমি ওকে একজোড়া জুতা গিফট করবো।
আমার গিফট করা জুতা দিয়ে নিশ্চই আমাকে বাইড়াবে না?
একদিন ও যার কাছে ফ্লেক্সি দেয়,সেই ফ্লেক্সিওয়ালাকে হালকা তোষামোদ করে ওর ফোন নাম্বারটা নিবো।তারপর রাত তিনটার সময় এক দমে ৪৯ টা মিসকল দিবো।তারপর একটা টেক্সটা পাঠাবো,"এই বাবু তুমি ঘুমাইসো তো?" এটা লিখে।
 
দুএকদিন পর হুট করে ওর বাসায় চলে যাব।কোন রকম ফরমালিটি না মেনে সোজা ওর বেডরুমে চলে যাব। গিয়ে ওর পড়ার টেবিলের সব বই উলটপালট করে দিয়ে চলে আসবো।
এরপর ও ওর বাবার কাছে বিচার দিবে।
 
ওর বাবা একদিন সুযোগমত পেয়ে আমাকে প্রচুর মারবেন।শক্ত বাঁশ দিয়ে বাইড়াইতে বাইড়াইতে আমার হাড্ডি ভেঙে ফেলবেন।আর সাথে সাথে বলবেন,"আর করবি প্রেম?বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস শালা বজ্জাত"।
 
মার খেয়ে আমি সেন্সলেস হয়ে যাবো।আমাকে
হাসপাতালে ভর্তি করা হবে।একমাস পর হাসপাতাল থেকে
বেরিয়ে এসেই সোজা ওর স্কুলে চলে যাব মাইক নিয়ে।
তারপর মাইকে চিল্লায়ে বলতে থাকবো,"আমি তোমাকে
ভালোবাসি অমুক"।
 
তখন স্কুলের ছাত্র আর শিক্ষকদের হাতে দ্বিতীয় দফা মার খাবো।
এবার হাসপাতালে মাত্র দশদিন থাকবো।হাসপাতাল থেকে বেরিয়েই কোন সাধু বাবার কাছে যাব প্রেমে ফেলার তাবিজ নেয়ার জন্য।
 
সাধু বাবা শর্ত দিবেন,অমাবষ্যার মাঝরাতে কোন খরস্রোতা নদীর মাঝখান থেকে তাবিজটা ভিজিয়ে নিয়ে আসতে হবে।তারপর সেই তাবিজ কোন কবরস্থানের কাছাকাছি কোন গাছের ডালে বেধে
রাখতে হবে।
 
আমি কথামত সব করবো।কিন্তু তাবিজে কোন কাজ হবেনা।
আমি হতাশ হবো।তারপর একদিন গিয়ে ওকে বলবো,দেখো
এতদিন যা করেছি তার জন্য আমি খুব দুঃখিত।আমি আর
তোমাকে ডিস্টার্ব করবোনা।বলে চলে আসবো।
 
তখন ও পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরবে।
আর চুপিসারে বলবে,"ভালোবাসি"।
ভালোবাসা অমর হবে
❤
হাসিব মাহমুদ...
 
========= == ====== ===== === ======  =
 
• একটু আগে নার্স এসে বলল,
আমার ছেলে হয়েছে। নার্সকে ৫০০ টাকার একটা নোট দিয়ে নিজের ছেলেকে কোলে নিলাম। এ যেনো এক অনুভুতি! ৩০ কেজি মিষ্টি কিনে,পুরো এলাকার লোকজনকে খাওয়ালাম।
.
বাড়ির পিছনে একটা খালি জায়গা পড়ে ছিল।৫০ টাকা দিয়ে একটা ফলের চারা কিনে সেখানে লাগিয়ে দিলাম।
 
• ৭ দিন পর,
আজ আমার ছেলের আকিকা।এই উপলক্ষে বিরাট এক অনুষ্টানের আয়োজন করেছি।
 
• ৫ বছর পর,
আজ আমার ছেলের প্রথম স্কুলে যাওয়ার দিন। শহরের সবচেয়ে নামি স্কুলে ভর্তি করিয়েছি ও-কে। আমি নিজে গিয়ে স্কুলে পৌছে দিয়ে আসলাম।
 
• ১৬ বছর পর,
আজ আমার ছেলে এসএসসি পাশ করেছে।খুশিতে আত্মহারা আমি!এই উপলক্ষে ছেলেকে একটা বাইক কিনে দিলাম।
 
• ৫০ বছর পর,
 আজ,নিজের সমস্ত সম্পত্তি একমাত্র ছেলের নামে লিখে দিলাম।
• ছেলের পথ চেয়ে বসে আছি। নিজের সবটুকু দিয়ে যে ছেলেকে আমি মানুষ করেছি, সেই ছেলে নিজের বাবার কবর জিয়ারত করতে একটিবারও এলো না একটিবারও আমার জন্য নামাজের বিছানায় বসে হাত তুলল না! কিন্তু,শত বছর আগে, লাগানো ফলের গাছটি থেকে এখনো সওয়াব পাচ্ছি!
 
সন্তানের দুনিয়াবি শিক্ষার চেয়ে দ্বিনী শিক্ষার প্রাধান্য দিন। সন্তানের জন্য সম্পদ না রেখে সন্তানকে সম্পদে পরিণত করুন। আল্লাহ সুবহানাহু তাআলা যেন প্রত্যেকটা মুসলিম পিতা -মাতার সন্তানকে আখিরাতের সঞ্চয় হিসাবে গড়ে তোলার সঠিক তৌফিক দান করেন।
Sujon

Next Post Previous Post