Asif R Sneha's Love Story | আসিফ আর স্নেহা
আমিঃ ওমাহ, আমি আবার কি করলাম?
আসিফঃ এতবড় সর্বনাশ করে এখন জিজ্ঞেস করছিস, কি করেছিস??
আসিফঃ তুই এভাবে আমার ব্রেকআপ করিয়ে দিতে পারলি?? তুই জানিস নাহ স্নেহাকে আমি কতোটা ভালোবাসি? বন্ধু হয়ে বিশ্বাস ঘাতকতা করলি ইভান?
আমিঃ কি বলছিস এসব আবোলতাবোল। আমি তোর ব্রেকআপ করিয়ে দিতে যাবো কোন দুঃখে? তুই জানিস নাহ এইসব প্রেম ভালোবাসায় কোনো ইন্টারেস্ট নেই আমার!
আসিফঃ হ্যা হ্যা, এখন তো বলবি'ই। তোর তো জ্বলে, তাই তো আমার সাথে স্নেহার ব্রেকআপ করিয়ে দিলি।
আমিঃ এবার কিন্তু একটা মারও মাটিতে পড়বে নাহ।
আসিফঃ হ্যা মার। পারলে ৫০ টা টাকা দে, বিষ খেয়ে মরে যাই।
আমিঃ মরবি তাও আবার আমার কাছ থেকে টাকা নিয়েই?
আসিফঃ মজা লস?
আমিঃ আরে খুলে বল তো কি হয়েছে? আমি তোর ব্রেকআপ করাতে যাবো কেনো!
আসিফঃ তুই কালকে রাতে কি করেছিস?
আমিঃ কি করবো আবার? ঘুমিয়েছি।
আসিফঃ তার আগে কি করেছিস?
আমিঃ ফেসবুক চালিয়েছি।
আসিফঃ ফেসবুকে কি করেছিস?
আমিঃ আস্তাগফিরুল্লাহ, তারপর আর বলা যাবেনা।
আসিফঃ আমি জানতাম এর পরে আর তুই বলতেও পারবি নাহ।
আমিঃ কিভাবে জানলি?
আসিফঃ কারণ তুই মেয়েদের ছবিতে আস্তাগফিরুল্লাহ কাজ করেছিস।
আমিঃ হোপ ব্যাটা, কি কস?
আসিফঃ ঠিকই বলেছি। তুই কাল রাতে কোনো মেয়ের ছবিতে হাহা দিয়েছিস?
আমিঃ কতো মেয়ের ছবিতেই তো হাহা দেই। বিশেষ করে মেয়েদের নতুন আপলোড করা ডিপিতে।
আসিফঃ সালা, কাল রাতে তুই স্নেহার বেষ্টফ্রেন্ড - নুসরাতের ছবিতে হাহা দিয়েছিস। নুসরাত গিয়ে স্নেহাকে বলেছে - আমার ফ্রেন্ড নাকি ওর ছবিতে হাহা দিয়েছে। তাই স্নেহা যদি আমার সঙ্গে আর সম্পর্ক রাখে তো, নুসরাত স্নেহার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে নাহ। এখন নুসরাতের কারণে, স্নেহা আমার সঙ্গে ব্রেকআপ করে চলে গিয়েছে।
আমিঃ হেহেহেহে, কেমন সম্পর্ক রে তোদের? এক হাহাতেই সব শেষ। ভাইবোনের সম্পর্ক নাকি?
আসিফঃ তুই কোনো কথা বলবি নাহ মাদারবোর্ড। তোর কখনো ভালো হইবো না "ইভান" দেখিস। তোর বাসর রাতেও তোর বউ তোর উপরে হাসবো।
এই বলেই আসিফ ইমোশনাল হয়ে - কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেলো। আমি তো পুরাই আবুল হয়ে গেলাম। এক হাহার জন্যে এতো কাহিনী? আসিফের জন্যেও একটু খারাপ লাগছিলো, যতোই হোক ভালো ফ্রেন্ড তো আমার। তাই রাগে ঢুকে গেলাম নুসরাতের প্রোফাইলে। নুসরাতের প্রোফাইলে গিয়েই ১৩২ টা পোস্টে হাহা রিয়েক্ট সহ কমেন্টে বমির ইমোজিও দিয়ে এলাম। যাক এবার একটু শান্তি লাগছে
(সমাপ্ত)
_________
#হাহা_রিয়েক্ট।
#ইভান_আদনান।
________________
বি:দ্রঃ- লেখার মাঝে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন- ধন্যবাদ।
=== ======= ========= =============== ===================
