অফিসের বস তার সুন্দরী সেক্রেটারি ফারিয়াকে ডেকে বলল | The office boss called his beautiful secretary Faria
Jannat
2 Feb, 2022
বাজার যাওয়ার সময় বউ হাতে একটা লম্বা লিস্ট ধরিয়ে দিল। বাজার করে এনে দেখি লবন আনতে ভুলে গেছিবাইরে যেতে আর ইচ্ছে করছে না,তাই বউকে বললাম আজকের মতো চালিয়ে নাও।
দুপুরে খাবার টেবিলে খেতে বসে দেখি ডাল নেই। বউকে ডালের কথা জিজ্ঞেস করতেই এক গ্লাস পানি ভাতে ঢেলে দিয়ে বললো। আজ ডাল নেই, এভাবে চালিয়ে নাও। সবজির বাটিটা এগিয়ে নিয়ে পানি ভাতের সাথে মুখে দিতেই।
ওয়াক থুএটা কি করেছো লবনের বদল চিনি দিয়েছো কেনো।
ঘরেতো লবন নেই।তাই চিনি দিয়েই চালিয়ে নিয়েছি। তুমি আজ কষ্ট করে এই সবজি দিয়ে চালিয়ে নাও। আমার আর খাওয়া হলোনা।
ঘুমানোর সময় দেখি বউ বিছানায় কোল বালিশ নিয়ে শুয়ে আছে। আমি কোথাও ঘুমাবো। বালিশ সরাও
আজকে আমর শরীর খুব খারাপ লাগছেতুমি একটু চালিয়ে নাও start;">অবশেষে সোফায় মশার কামড় খেয়ে রাত কাটালামসকালে বাথরুমে গেছি কাজ সারতে দেখি কলে পানি নেই।বউকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম পানি নেই কেনো। বউ বললো ট্যাংকিতে পানি শেষ।আজ একটু চালিয়ে নাওদু ঘন্টা ধরে বাথরুমে বসে আছি । এখন আমি কি করুম।
#রম্যগল্প
#কাঠগোলাপ
====== == = = =========== == = == == = = = == = =
অনেক ভাল হইছে ডাবিং টা, আর মুভি টাও জোস ছিল, মুভি টার কিছু কিছু পার্ট এতোটাই ইমোশনাল যে চোখের পানি ধরে রাখা যায় না।🙂 মুভিটা দেখে সত্যি খুব খুব ভালো লাগলো 🤗 কার কার ভালো লাগলো এই মুভিটা দেখে তারাই হাত তুলুন 🖐️
ভাই আপনাদের যে কি বলে ধন্যবাদ দেবো আগে দুইটা ছবি দিছেন দেখে কান্না চলে
আচ্ছিলো ধন্যবাদ এই ছবিটা অনেক সুন্দর আমি সব সময় অপেক্ষায় ছিলাম যে ছবি
কবে দিবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আরেক ছবি অপেক্ষায় থাকবো।
অফিসের বস তার সুন্দরী সেক্রেটারি ফারিয়াকে ডেকে বলল, আমি এক সপ্তাহের জন্য ট্যুরে থাইল্যান্ড যাচ্ছি। যাবে নাকি আমার সাথে? লেটস এনজয়!
ফারিয়া তার স্বামী সোহেলকে ফোনে বলল, সোহেল আমি এক সপ্তাহের জন্য অফিসের কাজে থাইল্যান্ড যাচ্ছি, তুমি কোনো দুষ্টামি করো না কিন্তু, ভালো ভাবে থেকো !
সোহেল তার গার্লফ্রেন্ড সামিয়াকে ফোন করে বলল, আমার স্ত্রী দেশের বাইরে যাচ্ছে, ফ্রি আছি। তুমি এক সপ্তাহের জন্য চলে এসো। লেটস এনজয়!
সামিয়া তার ছাত্র রনিকে ফোন করে বলল, শোনো আমি এক সপ্তাহ পারিবারিক কাজে ভয়াবহ ব্যস্ত থাকব, তোমার এই সপ্তাহ ছুটি। তুমি এনজয় কর!
রনি তার বাবাকে ফোন করে বলল, 'বাবা, তুমি তো আমাকে সময় দিতে পারনা। কাল থেকে আমার প্রাইভেট সাতদিনের জন্য বন্ধ। তুমি এই সাতদিন কোথাও যেতে পারবে না, তোমার সাথে অনেক মজা করব!' লেটস এনজয়!
ছেলের ফোন পেয়ে বাবা অফিসের সেক্রেটারিকে বলল, 'ফারিয়া, আমার অন্য আর একটা জরুরি কাজ পড়ে গেছে। এই সপ্তাহে থাইল্যান্ড যাওয়া হচ্ছে না। ট্রিপটা ক্যানসেল করতে হচ্ছে।'
ফারিয়া তার স্বামী সোহেলকে ফোনে বলল, শোনো আমার যাওয়া হচ্ছে না। ট্যুর ক্যানসেল হয়ে গেছে। তোমাকে একা একা থাকতে হবে না। আমি আছি পাশে। লেটস এনজয়!
সোহেল তার গার্লফ্রেন্ড সামিয়াকে সঙ্গে সঙ্গে ফোন করে বলল, এই শুনো, আমার স্ত্রী কোথাও যাচ্ছে না তাই তোমার আর কষ্ট করে আসতে হবে না!
তাই শুনে সামিয়া তার ছাত্র রনিকে ফোন করে বলল, আমার পারিবারিক যে কাজটা ছিল সেটা মিটে গেছে। তুমি কাল সকাল থেকে যথারীতি পড়তে আসবে।
রনি সঙ্গে সঙ্গে তার বাবাকে ফোন করে বলল, 'বাবা আমি এই সপ্তাহে আর ফ্রি হতে পারলাম না। কারণ প্রাইভেট ম্যাডাম একটু আগে যেতে বলেছে। সামনে পরীক্ষা, অনেক পড়তে হবে!'
সঙ্গে সঙ্গে রনির বাবা ফারিয়াকে ফোন করে বলল, 'শোনো, আমার যে অন্য আরেকটা ইমপোর্টেন্ট কাজ ছিল সেটা তোমার জন্য ক্যানসেল করেছি, চল কালই থাইল্যান্ড যাব। ব্যাগট্যাগ গুছিয়ে ফেল। লেটস এনজয়!'
সঙ্গে সঙ্গে ফারিয়া আবার ফোন দিল সোহেলকে। সোহেল দিল সামিয়াকে। সামিয়া দিল রনিকে...আর এভাবেই শয়তানি নষ্টচক্রের তৎপরতা চলতে থাকে অবিরত...
লেখকের নাম জানা নাই। কিন্তু গল্পের যে কাহিনী, ভদ্রলোকদের ভাষায় একে বলে কর্পোরেট কালচার।