#অদ্ভুত মেয়ের অদ্ভুত শখ
#লেখায়_নামিরা_নূর_নিদ্রা
"গাড়ি চুরি করেছো কেন?"
অপরপ্রান্তে বসে থাকা মেয়েটার কথা শুনে পুলিশ ইন্সপেক্টর শান একটু হকচকিয়ে গেল।
"হ্যা। গাড়ি চুরি করা আমার শখ।"
"দেখে তো ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছে।"
"মনে হবে কেন? আমি অবশ্যই ভদ্র ঘরেরই মেয়ে।"
"ভদ্র ঘরের মেয়েরা এমন দিনে-দুপুরে গাড়ি চুরি করে?"
"দেখুন স্যার, আমার বাবার নিজস্ব তিনটি গাড়ি আছে।
আমার নিজস্ব একটি গাড়ি এবং একটি বাইক আছে।"
মেয়েটার কথা শুনে শান অবাক হয়ে বললো,
"তোমার এতকিছু থাকতে তুমি কেন এত রিস্ক নিয়ে অন্য আরেকজনের গাড়ি চুরি করলে?"
"আমার এডভেঞ্চার ভালো লাগে। সবাই তো অনেক কিছুই করে। কিন্তু আমার অদ্ভুত সবকিছু করতে ইচ্ছা করে। এজন্য এসব করি।"
"আপাতত গাড়ি চুরি করি। ভবিষ্যতে আরো অনেক কিছুই করতে পারি।"
এরমধ্যেই একজন কনস্টেবল এসে বললো,
"স্যার সেতু ম্যাডামের বাবা আর বোন এসেছে। সাথে উকিল ও এসেছে। ম্যাডামকে নিয়ে আসুন।"
শান মেয়েটার দিকে তাকিয়ে বললো,
"কনস্টেবল কীভাবে তোমার নাম জানলো?"
"আপনি মনে হয়ে এই থানায় নতুম এসেছেন।"
"প্রতি মাসে একবার হলেও আমাকে থানায় আনা হয়।"
শান আরেক দফা অবাক হয়ে বললো,
"ছেলেদের জামাই আদর করার জন্য।"
"এত মানে মানে করেন কেন বলুন তো।"
"তোমার কথা বুঝতে পারছি না তাই।"
"ছেলে দেখলেই আমার হাত চুলকায়। যারা আমার সাথে ভাব নিতে আসে তাদের হসপিটালে পৌঁছে দিয়ে আমি থানায় আসি।"
"চলুন। বাবা আর বোন অপেক্ষা করছে আমার জন্য।"
অতঃপর শান সেতুকে নিয়ে তার বাবার সামনে গেল।
"এক ঘন্টার মধ্যেই জামিন?"
"আমার জামিনের কাগজ তৈরিই থাকে।"
"ঠিক আছে। পরবর্তীতে এসব করো না আর।"
সেতু মুচকি হেসে যাওয়ার সময় শানের দিকে তাকিয়ে বললো,
"খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে। বাইইইই!"
শান নিজের ডেস্কে বসে সেতুর যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে,
"অদ্ভুত মেয়ে তো। ছেলেদের মতো পোশাক পড়ে ছেলেদের মতো মা*রপিট করে থানায় আসে। আবার বলে খুব শীঘ্রই দেখা হবে। এটা ছেলে নাকি মেয়ে! পুরাই লেডি গুন্ডি!"
বিঃদ্রঃ গল্পটার থিম হঠাৎ করেই মনে হলো, তাই লিখে ফেললাম। বরাবরই ভিন্নধর্মী গল্প লিখতে ভালোবাসি। জানি হয়তো ভালো হয়নি। তাই আগেই বলছি,
ভুলত্রুটি একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। উইথ ভয়ের ইমোজি।
পাঠকগুলো যা করে তাতে ভয় না পেয়ে উপায় নেই তো!